,

প্রভাসকে নিজের ওড়না এগিয়ে দিলেন কৃতি

বিনোদন ডেস্ক : ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। সম্প্রতি এ সিনেমার প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। ছবিটির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে প্রভাস-কৃতিকে বেশ অন্তরঙ্গ হিসেবে দেখা গিয়েছে। এর আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে যে গুঞ্জন রয়েছে তাতে পেয়েছে নতুন হাওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন, ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। অনুষ্ঠান চলাকালে দেখা যায়- প্রভাসের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। এক সময় তাকে হাত দিয়ে কপালের ঘামও মুছতে দেখা যায়। প্রভাসের ঠিক পাশে দাঁড়িয়েছিলেন কৃতি।

প্রভাসকে ওড়না এগিয়ে দিচ্ছেন কৃতি শ্যানন

এর এক ফাঁকে কৃতি তার লেহেঙ্গার ওড়নাটি প্রভাসের দিকে এগিয়ে দেন। সেই ওড়না দিয়েই অভিনেতাকে কপালের ঘাম মুছতে বলেন তিনি। এই মুহূর্ত লেন্সবন্দি হতেই বলিপাড়ায় আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তাদের দুজনের সম্পর্কের মিষ্টিমধুর বন্ধন নিয়েও কথা বলছেন অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না