মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে ফের বাড়তে পারে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক :বর্ষা মৌসুমের কম বৃষ্টিপাত শরতে যেন পুষিয়ে দিচ্ছে প্রকৃতি। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুদিন ধরে রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমবে। এরপর আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে। সমস্যা হবে না, এটি হয়তো উপকূলে উঠে আজ-কালের মধ্যে শেষ হয়ে যাবে। সিগন্যাল যেটা আছে সেটা আপাতত থাকবে। আবহাওয়া ভালোর দিকে যাচ্ছে। বৃষ্টি কমে যাবে।’

আজকেও মূলত রংপুর, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আগামী দু-তিন দিনে বৃষ্টি ক্রমেই কমে যাবে। এরপর ১০-১১ অক্টোবরের পর আবার একটা বৃষ্টি আসবে। আপাতত ঢাকায় সেভাবে বৃষ্টি হবে না। বিকেলের দিকে হলেও ছিঁটে-ফোঁটা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

 

এ জাতীয় আরও খবর