,

পুতিনের সঙ্গে আলোচনা হওয়া অসম্ভব, বললেন জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের আলোচনা হওয়া অসম্ভব বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বললেও রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন তিনি। তিনি বলেন, ‘মর্যাদা ও সততা কী জিনিস সেটি পুতিনের জানা নেই। ফলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু সেটি পুতিনের সঙ্গে রাশিয়ার আরেক প্রেসিডেন্টের সঙ্গে।’

অন্যদিকে, রাশিয়ার দখল করা একেক অঞ্চল থেকে রুশ সেনাদের বিতাড়িত করছে ইউক্রেনের সেনারা। মস্কোপন্থি কর্মকর্তারাও খেরসনের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার কথা নিশ্চিত করেছেন। রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের দিকেও অগ্রসর হচ্ছে ইউক্রেন বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একাধিক এলাকায় নতুন বসতি মুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে তুমুল লড়াই চলছে।

খেরসনে রুশপন্থি নেতা ভ্লাদিমির সালদো ইউক্রেনের দাবিকে স্বীকার করে বলেছেন, ডুডচানি শহরের কাছে রাশিয়ার প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে ইউক্রেনের সেনারা। কিছু এলাকা তারা পুনরায় দখলে নিতে সমর্থ হয়েছে।

আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেছেন, ইউক্রেনের ট্যাংক জলোটা বল্কার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না