,

ঢাকার যেসব এলাকায় ফিরেছে বিদ্যুৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছবি: প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক থেকে নেওয়া

ঢাকা, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তবে সন্ধ্যার পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকার অনেক এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী ঢাকার বিদ্যুৎ পরিস্থিতির সবশেষ আপডেট জানান।

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টুরোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলাসহ বেশকিছু এলাকায়।’

তিনি আরও বলেন, ‘পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত শ্রম দিচ্ছেন। দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ।’

ঢাকা ও পাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে জানিয়ে আগের পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে। ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে। অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না