,

হারিকেন কিনতে পাঠিয়েছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এ নিয়ে রসিকতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘এটাই হচ্ছে এই সরকারের উন্নয়নের নমুনা। কখন বিদ্যুৎ আসবে ঠিক নেই, তাই হারিকেন কিনতে পাঠিয়েছি।’ আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ‘আমি যেটুকু বুঝি জাতীয় গ্রিডে বিপর্যয়ের মূল কারণ সবগুলো গ্রিডে ভালো মতো সিনক্রোনাইজড না হওয়া। যার ফলে এ ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘বাসায় বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেটও নেই। ফলে যোগাযোগ বন্ধ হয়ে আছে।’

আজ দুপুর থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। অনেক এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় আজ দুপুর ২টা ০৪ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ বলেন, ‘সবার সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর