,

ইরানের যাত্রীবাহী বিমানে বোমা আতঙ্ক

news-image

অনলাইন ডেস্ক : ইরানের যাত্রীবাহী ফ্লাইটে বোমার আতঙ্ক দেখা দেওয়ার পর ফাইটার জেট উড়িয়েছে ভারতীয় বিমানবাহিনী।

এনডিটিভি জানায়, ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে সোমবার সকালে ভারতীয় আকাশসীমায় পৌঁছালে বোমা আতঙ্ক দেখা দেয়।

মাহান এয়ারের উড়োজাহাজটিকে ভারতের দুটি বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট সেখানে অবতরণ না করে যাত্রা অব্যাহত রাখেন বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি সকাল ৯টা ২০ মিনিটে ভারতীয় আকাশসীমায় পৌঁছার পর ভেতরে বোমা আতঙ্ক সংক্রান্ত একটি সতর্ক বার্তা আসে। এরপরই দিল্লি বিমানবন্দরে সতর্ক করা হয়।

পরে তেহরান থেকে ভারতের বিমান বাহিনীকে বিষয়টিতে গুরুত্ব না দিতে বলা হয়। পাইলট তার উড়োজাহাজ নিয়ে চীনের দিকে যাত্রা অব্যাহত রাখেন।

এই পুরো সময়টা ভারতীয় বিমান বাহিনীর সুখোই জেট ফাইটার নিরাপদ দূরত্বে থেকে মাহান এয়ারের ওই উড়োজাহাজকে পাহারা দিয়ে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর