,

দুর্গাপূজায় জঙ্গি হামলার হুমকি নেই: র‌্যাব ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে পূজায় জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাব প্রস্তুত।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের নতুন ডিজি বলেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।একইসঙ্গে স্যোশাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন বলেন, হিন্দু সাম্প্রদায়িকের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, ডাকাতি, চুরিসহ যে কোনা ধরনের সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

এ সময় র‍্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর