,

জম্মু-কাশ্মীরে পৃথক হামলায় নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর এক জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, গত রোববার সোপিয়ানে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নাসির আহমেদ ভাট নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশ বলছে, ‘রোববার সন্ত্রাসীরা পুলওয়ামার পিঙ্গলানাতে সিআরপিএফ এবং পুলিশের যৌথ তল্লাশি টিমের ওপর গুলিবর্ষণ করে। নিরাপত্তাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’

গত রোববার জম্মু-কাশ্মীরে এটি ছিল দ্বিতীয় সন্ত্রাসী হামলা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এ হামলার কয়েক ঘণ্টা আগে সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়। নিহতের নাম নাসির আহমেদ ভাট। তিনি নওপোরা বসকুচানের বাসিন্দা।

পুলিশ বলছে, নিহত সন্ত্রাসী লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত ছিল। তার কাছ থেকে গোলাবারুদ, পিস্তল, এ কে রাইফেলসহ অনেক অস্ত্র জব্দ করা হয়েছে। তিনি বেশ কয়েকটি সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস চেয়ারম্যান ওমর আবদুল্লাহ সন্ত্রাসী হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘আমি জম্মু-কাশ্মীর পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহত সিআরপিএফ সেনা সদস্যের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়েছিল। সে সময় কাশ্মীর জোনের এডিজিপি বিজয় কুমার বলেছিলেন, উভয়েই স্থানীয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মুহাম্মাদের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া সোপিয়ানেও নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ঘিরে ফেলেছিল, কিন্তু তারা পালিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না