,

সেপ্টেম্বরে দুর্ঘটনায় দেশে ঝরেছে ৫৭৯ প্রাণ

news-image

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরে সারাদেশে চার হাজার ৩২টি দুর্ঘটনায় (সড়ক-রেলপথ-নৌপথ) ৫৭৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিন হাজার ৯৬৮ জন।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সেভ দ্য রোড। দেশের ২৫টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত-প্রচারিত তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের প্রাপ্ত তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংগঠটি জানায়, বাইক লেন না থাকা, নিয়ম না মেনে দ্বিগুণ গতিতে পথে বাহন চালানো, যাত্রীদের অসাবধানতাসহ বিভিন্ন কারণে বেড়েছে নৌ দুর্ঘটনাও। নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে অবৈধ নৌযানে সয়লাব যেমন হয়েছে, তেমনি তাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ২৫৯টি। এসব দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পাশাপাশি ৫১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন। রেলপথে ১৭৮টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটে চলেছে।

প্রতিবেদনে বলা হয়, আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত যাত্রী হয়রানির শিকার হচ্ছেন বলে।

প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বরে ৬৭৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৫০৯ জন আহত হয়েছেন। এক হাজার ৯১৪টি বাস দুর্ঘটনায় ৩৪২ জন নিহত ও এক হাজার ৮০২ জন আহত হয়েছেন। এ ছাড়া ব্যাটারিচালিত যান, পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকসাসহ মাঝারি ও ক্ষুদ্র বাহনে এক হাজার ছয়টি দুর্ঘটনায় ১০৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৯৬৯ জন।

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মপ্রকাশের পর গত ১৫ বছর ধরে আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড সেপ্টেম্বরের এই প্রতিবেদনেও বরাবরের মতো তাদের সুপারিশ তুলে ধরে।

সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পীসহ অন্যদের সম্মিলিত প্রচেষ্টায় সেপ্টেম্বরের এই প্রতিবেদন তৈরি করা হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না