,

ভোজ্যতেলের ভ্যাট মওকুফ সুবিধা প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোজ্যতেলের ওপর থেকে মওকুফ করা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। গত সাড়ে ছয় মাস ধরে ভোজ্যতেল উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ছিল। তার আগে এ ভ্যাটের হার ছিল ১৫ শতাংশ। ভ্যাট মওকুফ সুবিধা প্রত্যাহার করা তা আবার ১৫ শতাংশে ফিরে গেল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ ভ্যাট মওকুফ দেওয়া হয়েছিল, যার মেয়াদ আর বাড়ানো হয়নি।

গত ১৪ মার্চ এক প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে এনবিআর। এর দুই দিন পরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন জানানো হয়, এ ভ্যাট মওকুফের মেয়াদ থাকবে ৩০ জুন পর্যন্ত।

এরপর গত ৩ জুলাই অপর এক প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফের সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। গতকাল সেই সুবিধার মেয়াদ শেষ হলেও তা আর বাড়ায়নি এনবিআর।

গত মার্চে রেকর্ড দামে ভোজ্যতেল বিক্রি হয়। প্রতি লিটার সয়াবিন তেল ২০০ টাকা ছাড়িয়ে যায়। এরপর কয়েক দফায় কমা ও বাড়ার পর বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৯২ টাকায় বিক্রি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না