সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির এক আদালত। গতকাল শুক্রবার ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়ে, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরীর বিরুদ্ধে হুমকি দেওয়ার মামলা হয়। সেই মামলায় গতকাল শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ। তবে তা আজ শনিবার প্রকাশ্যে আসে।

২০ আগস্টের সমাবেশে ইমরান খান তার ভাষণে বিচারক জেবা চৌধুরীকে ‘দেখে নেবেন’ বলে হুমকি দেন। এ ছাড়া তিনি ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শক এবং উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। ইমরান তাদের উদ্দেশে বলেছিলেন, ‘আমরা আপনাদের ছাড় দেবো না।’

এ বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়। সে মামলায় গ্রেপ্তার এড়াতে পরের দিন ২২ আগস্ট ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের পক্ষে আগাম জামিনের আবেদন করেন পিটিআইয়ের দুই আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান। এ মামলায় দফায় দফায় জামিনও পেয়েছিলেন ইমরান।

গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। নিজ দল পিটিআই-এর প্রায় দুই ডজন সংসদ সদস্যের দলত্যাগের কারণেই অনাস্থা ভোটে তার পরাজয় হয়।

 

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী