,

শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল

news-image

বিনাদন প্রতিবেদক : হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বুবলী। তিন দিন ধরেই বিষয়টি ঘিরে চলছে নানা জল্পনা। সিনেমা পাড়ায় সাকিব-বুবলী আলোচনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এই ইস্যুতে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অনন্ত জলিল।

শাকিব-বুবলী ইস্যু নিয়ে অনন্ত জলিলের কাছে তার অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়। আর মিডিয়ায় যেসব কথা ও খবর এসেছে তা এই দুই-চার দিনের মধ্যেই ভুলে যাবে। নতুন কোনো একটা ঘটনা ঘটবে আর সঙ্গে সঙ্গে মামলা চাপা পড়ে যাবে, মানুষ ভুলে যাবে। মিডিয়ায় গুরুত্ব পাবে তখন অন্য ঘটনা।’

মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যেকোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না। যা খারাপ, তা খারাপই।

তারপর সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত জলিল। তিনি বললেন, তাদের প্রতি শুভকামনা রইল। সবার মঙ্গল কামনা করছি।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি