,

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (১ অক্টোবর) দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ, অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাসানুল হায়দার (এপিবিএন), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার (পিবিআই), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম (নৌ- পুলিশ), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না