,

ভোলায় ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

news-image

হোসাইন সাদী
ৃভোলার দৌলতখান সংলগ্ন মেঘনা নদী থেকে ৬ হাজার লিটার সয়াবিন তেল ও ৭০০ লিটার চোরাই ডিজেলসহ দুটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার রাত ১২টার দিকে দৌলতখান উপজেলার মেঘনা নদীর কামাল ডকের মাছ ঘাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ সময় ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৭৩২ লিটার চোরাই ডিজেল ও চোরাই কাজে ব্যবহৃত ২টি ট্রলার জব্দ করা হয়।

আজ সকালে উদ্ধার তেল ও ট্রলার দৌলতখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি