,

শামীমা ঝড়ে জয়ে এশিয়া কাপ শুরু টাইগ্রেসদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। সেটা ছুঁতে একটু মন্থর ব্যাটে খেলতেই পারত বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালালেন ওপেনার শামীমা সুলতানা। বিধ্বংসী এক ইনিংসে বাংলাদেশ জয় তুলে নিয়েছে সহজেই। থাইল্যান্ডের বিপক্ষে ৫০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।

স্পোর্টিং উইকেট হলেও থাই ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ব্যাটাররা অবশ্য শুরু থেকেই আগ্রাসী ছিলেন। শামীমা ১০ চারে ৩০ বল খেলে ৪৯ রানের একটা বিধ্বংস ইনিংস খেলেন। তার ব্যাটিং তান্ডবে পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে নেয় ৫২ রান। রানরেট ছিল সাড়ে আটের বেশি। ৮ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৬৯।

জয়ের জন্য যখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪ রান, তখনই থাই বোলার পোথায়োঙ্গের বল মিড উইকেট দিয়ে স্লগ করতে যান। কিন্তু বিফল হন, বোল্ড আউট হয়ে ধরতে ড্রেসিং রুমে পথ। অর্ধশতক থেকে ছিলেন মাত্র ১ রান দূরে।

তার বিদায়ে রানের চাকার গতি একটু ধীর হয় বটে, তবে জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। শেষ বলে ছয় মেরে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।

ফারজানা হক অপরাজিত থাকেন ২২ রানে এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি