সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নিজেদের কর্মীদের নিজেরাই মারে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের কর্মীদের নিজেরাই মারছে, ভবিষ্যতেও তাদের কর্মীদের তারাই মারবে। সেগুলো আমাদের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে, পুলিশের ওপর দায়িত্ব চাপানোর চেষ্টা করবে।

তিনি বলেন, তারা তো এই রাজনীতি করে। তারা হত্যার রাজনীতিটাই করে। ওনারা আসলে সংঘাতময় রাজনীতিটা করে। সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ২০০৬, ৭, ৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে। ২০০৮ সালে দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভাগ্যের এমনই নির্মম পরিহাস বিএনপি ২৯টি আসন পেয়েছে। ৩০টি আসনও পায়নি। ভবিষ্যতে যে নির্বাচন হবে আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা বিএনপি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। তবে এই স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান