,

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ভোলা জেলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ সবার রক্তে রঞ্জিত। আমরা সবাইকে নিয়ে চলব। ধর্ম যার যার উৎসব সবার- এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। কেউ আমাদের রুখতে পারবে না। যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর পূজায় সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত একটি বাংলাদেশ গড়তে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে।

এ সময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না