,

শাকিব-বুবলীর বিবাহ বিচ্ছেদ?

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুকে ছবি প্রকাশের মধ্য দিয়ে নিজেদের সন্তানের খবর প্রকাশ করেছেন। জানিয়েছেন, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। তবে দুজনের বিয়ে নিয়ে কোন তথ্যই দেননি তারা।

দুদিন আগে শাকিব খান তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি, এমন ধারণা নেটিজনদের একাংশের।

তাদের দুজনের ঘনিষ্ঠজনদের বরাতে বুবলীর বেবিবাম্প ও তার সন্তানের পিতা কে, তা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। এরপর সূত্রের বরাতে, সে সন্তানের পিতা শাকিব খান, এমন খবর প্রকাশের পর তা স্বীকার করতে বাধ্য হন শাকিব।

তবে শাকিব খান ও শবনম বুবলীর একাধিক সূত্র দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর। যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির কোন প্রমাণ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনম বুবলীর মন্তব্যও পাওয়া যায়নি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না