,

পাক পেসারের হুমকি

news-image

ক্রীড়া ডেস্ক : আগামী ২২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। পর দিন মেলবোর্নে যাত্রা শুরু হবে ভারত ও পাকিস্তানের। বৈশ্বিক মঞ্চে মুখোমুখি হচ্ছেন এশিয়ান দুই জায়ান্ট। লড়াইয়ের সময় এখনো ঢের বাকি। কিন্তু মহারণের উত্তাপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই যেমন পাকিস্তানি পেসার হারিস রউফ অগ্রিম হুমকি দিয়ে রাখলেন ভারতীয় ব্যাটসম্যানদের।

রাজনৈতিক শীতল সম্পর্কের জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না কয়েক বছর হতে চলল। একমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপেই দেখা হচ্ছে দুদলের। কিছু দিন আগে শেষ হওয়া এশিয়া কাপে তাদের দেখা হয়েছে দুবার। গত বছর সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দল দুটি। একপেশে সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। আইসিসির টুর্নামেন্টে ওটাই ছিল চিরশত্রুদের বিপক্ষে পাকবাহিনীর প্রথম জয়। ওই ম্যাচের সূত্র ধরে লম্বা সময় ধরে ভারতীয়দের খোঁচাচ্ছেন পাকিস্তানিরা।

এবার তো সরাসরি ভারতকে হুমকিই দিয়ে বসলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। গতকাল তিনি বলেন, ‘আমি যদি নিজের সেরাটা দিই তা হলে তারা খেলতে পারবে না। বিশ্বকাপের ম্যাচ মেলবোর্নে হবে, এতে আমি খুব খুশি। ওটা আমার ঘরের মাঠ। আমি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। ওই মাঠ সম্পর্কে আমার ভালো ধারণা আছে। ভারতের বিপক্ষে কীভাবে খেলতে হবে, তা আমি তা জানি। ওই ম্যাচ নিয়ে আমি এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি।’

এশিয়া কাপে ৬ ম্যাচে ৮ উইকেট নেওয়া রউফ ইংল্যান্ড সিরিজেও সমান শিকার করেছেন। ম্যাচ অবশ্য একটি কম। ছন্দটা বিশ্বকাপেও ধরে রাখার স্বপ্ন দেখছেন তিনি। রউফ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। বিশ্বকাপের সময় সেই চাপ আরও বেড়ে যায়। কিন্তু এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলতে আমার কোনো চাপ লাগেনি। নিজেদের সেরাটা দিতে পেরেছি। আশা করছি বিশ্বকাপেও সেরা ছন্দে থাকতে পারব।’

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর