,

নিরাপত্তারক্ষীর কাজ করছে বক!

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : ভালোবাসার টানে বিদেশ থেকে দেশের আসার সংবাদ হরহামেশাই চোখে পড়ে। কিন্তু প্রকৃতির মায়া ছেড়ে পাখিদের লোকালয়ে এসে বন্ধুত্বের খবর খুব একটা চোখে পড়ে না। এমন বিরল ঘটনা ঘটেছে বরগুনার তালতলী উপজেলায়।

মোস্তফা নামের এক ওয়ার্কশপ মিস্ত্রির দোকান পাহারা দিতে দেখা যায় কয়েকটি বককে। তারা পাহারাদার হয়ে দায়িত্ব পালন করছে সকাল-সন্ধ্যা। মালিক-শ্রমিক ছাড়া কারোরই ঢোকার উপায় নেই ভেতরে। অপরিচিত কেউ সামনে এলেই তাড়িয়ে দেয় আবার বিনা অনুমতিতে কোনো মালামালে হাত দিলে উড়ে এসে ঠোকর দেয়। যেন নিরাপত্তারক্ষীর কাজ করছে বক।

বন বিভাগের কর্মকর্তাদের আপত্তির ফলে কয়েকবার বনে নিয়ে বকগুলোকে অবমুক্ত করলেও আবার উড়ে আসে এই ওয়ার্কশপে। বাচ্চা অবস্থা থেকেই এই বক পাখিগুলো বেড়ে উঠেছে মোস্তফার কাছে।

মোস্তফা বলেন, ‘আমি যখন দোকানে না থাকি তখন এই পাখিগুলোকে দোকানে রেখে যাই। কেউ এই পাখির ভয়ে একটা মালামাল নেওয়ারও সাহস করে না।’

তিনি জানান, নিজের টাকা দিয়ে মাছ কিনে নিয়মিত এই পাখিদের দিচ্ছেন তিনি। এক ঝড়- বৃষ্টিতে বাসা ভেঙে নিচে পড়ে যায় বকের ছানাগুলো। সেখান থেকে শাবকগুলো কুড়িয়ে আনেন মোস্তফা। ওয়ার্কশপের পেছনেই একটা বাসা বানিয়ে পালন করতে থাকেন। পরম যত্নে বড় করার পর বন বিভাগের পরামর্শে অবমুক্ত করা হয় পাখিগুলোকে। কিন্তু রাত নামার আগেই আবার আপন নীড়ে ফিরে আসে বকপাখিগুলো। সেই থেকেই তার কাছেই আছে পাখিগুলো। পাখিগুলোর খাবার, পানি, গোসল সব কিছুই হয় তার হাতে।

পাখি দেখতে আসা মাহতাবুর রহমান বলেন, ‘অবাক কাণ্ড- যেই বকের ধারে যাওন যায় না, সেই বক খিদা লাগলেই মোস্তফার ধারে আইয়া খাইতে তাহে, আবার মোস্তফাও ওগো খাওয়ায়, এডা তো বিশ্বাসই করা যায় না।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর