,

মা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়া প্রসঙ্গটিকে ইঙ্গিত করে ভিন্ন বার্তা দিয়েছেন গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মতে, আধুনিক এই সময়ে একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে পিতৃপরিচয় জরুরি নয়। কেউ চাইলে সিঙ্গেল মাদার হতেই পারেন। আর মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।

সোশাল মিডিয়ায় দেওয়া এক স্ট্যাটাসে জ্যোতির দাবি, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’

অবশ্য মা হওয়ার পর সেটা নিয়ে লুকোছাপা করার পক্ষপাতী নন জ্যোতি। এ নিয়ে ফেসবুকে তার ভাষ্য, ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

কিছুটা ক্ষোভের সুরে জ্যোতি বলেছেন, ‘এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না। এরা মানুষ হিসেবে গণনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না