,

হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় তাকরীমকে সংবর্ধনা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১ দেশের মধ্যে হাফেজ সালেহ আহমাদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তিলাওয়াত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের বাবা আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ দেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভিড় জমায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর