সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির প্রশ্নফাঁস: সেই প্রধান শিক্ষক রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষায় ছয় বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল কোর্টের ভূরুঙ্গামারী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন আলী শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

প্রশ্নফাঁসের ঘটনায় গত ২১ সেপ্টেম্বর অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ পাঁচ শিক্ষক ও এক পিয়নকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পলাতক রয়েছেন অফিস সহকারী আবু হানিফ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগের দিন রাতে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আদম মালিক চৌধুরী।

একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনাটি মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত দল।

 

এ জাতীয় আরও খবর

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা