,

সৈয়দপুর বিমানবন্দর ছাড়লেন সেই ২৫ যাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন গতকাল বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। এরপর ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাদের একটি বেসরকারি বিমান সংস্থার দিনের প্রথম ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় সেই যাত্রীদের নভোএয়ারের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি