,

ফ্লাইওভারে জন্মদিনের পার্টি করতে গিয়ে আটক ২১ তরুণ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পূর্ব দিল্লির একটি ফ্লাইওভারে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন আনশ কোহলি (২১) নামের এক তরুণ। সেখান থেকেই গতকাল মঙ্গলবার রাতে ২১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ফ্লাইওভারে জন্মদিন উদযাপন করছিলেন পূর্ব দিল্লির জগত পুরীর বাসিন্দা আনশ কোহলিসহ তার বন্ধুরা। নিষেধাজ্ঞা অমান্য করে ফ্লাইওভারে জন্মদিনের পার্টি ও হট্টগোলের অভিযোগে তাদের আটক করেছে ইন্দিরাপুরম পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আটটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এসপি জ্ঞানেন্দ্র সিং বলেন, আটক ২১ তরুণ সেখানে কেট কাটার পাশাপাশি উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। শুধু তাই নয়, তারা এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলেও বাধা সৃষ্টি করেন।

আটককৃতরা রাস্তায় অন্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২১ তরুণকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

অবশ্য এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর