,

সহপাঠীকে বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারী

স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন জাতীয় দলে খেলা ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। সহপাঠীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের ছবি পোস্ট করে এমনটি জানান এই হার্ডহিটার ব্যাটার। ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে শামীম লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’

যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটারকে অভিনন্দন জানিয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক ফেসবুকে লিখে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’

শামীম পাটোয়ীর ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে সম্ভাবনাময় মনে হয়েছিল। তবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। পরে দলে জায়গা হারান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি