,

ব্রুকস ঝড়ে সাকিবদের বিদায় করে ফাইনালে জ্যামাইকা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম কোয়লিফায়ারের পর দ্বিতীয়টিতেও হেরে বিদায় নিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩৭ রানে হেরে বিদায় নিল সাকিবদের গায়ানা। আর দারুণ জয়ে ফাইনালে উঠল জ্যামাইকা।

প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা জ্যামাইকা সামারাহ ব্রুকসের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে গায়ানা।

২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গায়ানা পুরো ইনিংসে সেভাবে কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি। সর্বোচ্চ ৩৭ বলে ৫৬ রান করেন কিমো পল। শাই হোপ ৩১ রান করেন। সাকিব ৬ বলে ৫ রানে ক্রিস গ্রিনের বলে বোল্ড হন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা জ্যামাইকার শুরুটা যদিও ভালো হয়নি। দলীয় ১৬ রানে দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেটে নামা ব্রুকত রীতিমতো তাণ্ডব চালান। তিনি শেষ পর্যন্ত ৫২ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১০৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম।

গায়ানা বোলারদের মধ্যে রোমারিও শেফার্ড ২টি উইকেট নেন। তবে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।

আগামী শুক্রবার একই মাঠে বারবাডোজ রয়্যালসের বিপক্ষে ফাইনালে খেলবে জ্যামাইকা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি