,

আজ মেসির সেঞ্চুরি

news-image

ইতিমধ্যেই ৯৯টি আন্তর্জাতিক ম্যাচ মেসি খেলে ফেলেছেন। আলবিসেলেন্তের রং গায়ে জড়িয়ে এই ৯৯টি ম্যাচ তাঁর জন্য খুব সুখের কিছু হয়ে আসেনি। আজ রাতে জ্যামাইকার বিপক্ষে কোপা আমেরিকায় নিজের আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরিটি পূরণ করার দিনে ব্যাপারটি যেন নতুন করে পোড়াচ্ছে লিওনেল মেসিকে। হঠাৎ করেই তাঁর মনে হচ্ছে ক্লাব বার্সেলোনার হয়ে তিনি যা যা জিতেছেন, সবকিছুর বিনিময়ে তিনি যদি জাতীয় দলের হয়ে একটি ট্রফি জিততে পারতেন, তাহলে তিনি নিজেকে ধন্য মনে করতেন।

আর্জেন্টিনার আকাশি-নীল জার্সির প্রতি টান নেই—এমন প্রায় গোটা ফুটবল ক্যারিয়ারেই বয়ে নিয়ে বেড়াতে হল মেসিকে। ক্লাবের পক্ষে যা, জাতীয় দলের হয়ে তা নন—এই অভিযোগটাই তো তাঁর খেলোয়াড়ি সুনামকে আঘাত করতে যথেষ্ট। মেসি নিজেও জানেন গোটা ব্যাপারটা। কিন্তু আর্জেন্টাইন রঙের প্রতি তাঁর যে কী পরিমাণ ভালোবাসা আছে, সেটা তিনি প্রমাণ করতে মরিয়া। হয়তো কোপা আমেরিকা জিততে পারলে মনটা তাঁর শান্ত হবে কিছুটা।

আর্জেন্টিনার লা নাসিওন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘কোপা আমেরিকা জিততে পারলে আমার মনের জ্বালা দূর হবে। ব্যাপারটার সঙ্গে জড়িয়ে গেছে আমার দেশ। গত ২২টা বছর জুড়ে আর্জেন্টিনা জাতীয় দল কোনো শিরোপা জিততে পারেনি। ব্যাপারটা কী অসম্ভব একটা ব্যাপার নয়? ’

মেসি নিজে অবশ্য আর্জেন্টিনা যুবদলকে (অনূর্ধ্ব-২০) বিশ্বসেরা করেছিলেন। এনে দিয়েছেন অলিম্পিকের সোনার পদক। কিন্তু জাতীয় দলের হয়ে তাঁর মিশনটা কেন যেন ইম্পসিবলই ঠেকছে। এক বছর আগে দেশকে বিশ্বজয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফাইনালে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সেই সুযোগটাও হারিয়েছেন তিনি। সই দগদগে ক্ষত বয়ে নিয়ে বেরিয়েও মেসির আশাবাদ, এবার অন্তত কোপায় তাঁর দল হতাশ করবে না।

কেন হতাশ করবে না—এমন প্রশ্নেরও জবাব দেন মেসি। বলেছেন, ‘এবারের দলে আত্মসমালোচনা অনেক। আমরা নিজেদের সমালোচনা করি। কোথায় কী ভুল হচ্ছে, সেসব নিয়ে ভাবি। প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা ২-২ গোলে ড্র করেছি। কিন্তু পরে সেটা কাটাছেঁড়া হয়েছে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে সেটা কাজে এসেছে। আমরা কিন্তু কখনোই আত্মতুষ্ট নই।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ