সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করতোয়ায় নৌকাডুবিতে আজও উদ্ধার অভিযান চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত টিম লিডার আসাদুজ্জামান।

তিনি জানান, বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি।

সব লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন থেকে মঙ্গলবার রাত পর্যন্ত নদী থেকে ৬৮টি লাশ উদ্ধার করা হয়েছে।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনো চারজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের খালপাড়া গ্রামের হিমালয় বর্মন, সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন, দেবীগঞ্জ উপজেলার ছত্রশিকারপুর এলাকার ভূপেন এবং পঞ্চগড় সদরের ঘাটিয়ারপাড়া এলাকার জয়া রানী।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, ‘আমাদের উদ্ধারকাজ চলছে। যদি একজনও নিখোঁজ থাকে তাকে উদ্ধারে কাজ চলবে।’

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী