,

লিভার পরিষ্কার করে যে ৫ খাবার

news-image

লিভারের খেয়াল না রাখলে মুশকিল। দীর্ঘদিনের অবহেলায় লিভারে জমতে পারে দূষিত পদার্থ। তাই লিভারকে পরিষ্কার রাখা জরুরি। আমাদের পুরো শরীরের দূষিত পদার্থ বের করে দেয় লিভার। যে কারণে অনেক রোগ থেকে বাঁচা সম্ভব হয়। আমাদের প্রতিদিনের কিছু ভুলে লিভারে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই লিভার পরিষ্কার রাখতে পারে এমন খাবার খাওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক এমনই ৫ খাবার সম্পর্কে-

সবুজ শাক

শরীর থেকে দূষিত পদার্থ বের করতে দারুণ কার্যকরী হলো সবুজ শাক। এ ধরনের শাকে এমন কিছু গুণ থাকে যা পুরো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। সবুজ শাকে থাকে ক্লোরোফিল নামক উপাদান। এটি রক্ত থেকে দূষিত পদার্থ শুষে নিতে পারে। সেইসঙ্গে এটি পেটের জন্য উপকারী। ফলে ভালো থাকে হজমশক্তিও।

সাইট্রাস জাতীয় ফল

নানা ধরনের ভিটামিনে ভরপুর হলো সাইট্রাস জাতীয় ফল। এটি লিভারের দূষিত পদার্থ দূর করতে কাজ করে। কিশমিশ থেকে শুরু করে নানা ধরনের লেবু খেলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লেবুতে থাকা অ্যান্টঅক্সিডেন্ট লিভারের প্রদাহ কমাতে কাজ করে।এছাড়া ব্লুবেরি, ক্যানবেরিও খেতে পারেন।

রসুন ও আদা

আমাদের প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত হয় রসুন। এটি বিভিন্ন অসুখে ওষুধ হিসেবেও কাজ করে। এই ভেষজে আছে ব্যাকটেরিয়ানাশক গুণ। এদিকে আদায় থাকে সেলেনিয়াম নামক এক ধরনের উপকারী উপাদান। এই সেলেনিয়াম কিছু উৎসেচক শরীর থেকে বের করে দিতে পারে। ফলে লিভার পরিষ্কার থাকে।

অলিভ অয়েল

লিভারের জন্য অন্যতম উপকারী খাবার হলো অলিভ অয়েল। এটি শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এই তেল কিছু এনজাইম শরীরে বাড়িয়ে দিতে পারে। ফলে লিভার থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। রান্না ও বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন এই তেল।

হলুদ

অন্যতম উপকারী একটি ভেষজ হলো হলুদ। এতে থাকে কারকিউমিন নামক উপাদান। এই কারকিউমিন লিভারের কোষের স্বাস্থ্য ভালো রাখে। লিভারকে ক্ষতির হাত থেকেও বাঁচাতে কাজ করে এটি। তাই খাবারের তালিকায় হলুদ রাখুন। সেইসঙ্গে খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম। বাদামও কিন্তু লিভার পরিষ্কার রাখতে কাজ করে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর