,

দল পেলেন তাসকিন-মোস্তাফিজ, অবিক্রিত তামিম-মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলামে দল পেয়েছেন চার ক্রিকেটার। তবে অবিক্রিত থেকে যান তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

আজ সোমবার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ড্রাফট থেকে শুরুতে নুরুল হাসান সোহান, এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স দলে ভেড়ায়।

পরে মোস্তাফিজুর রহমানকে টিম আবুধাবি দলে নেয়। আর সবশেষ ড্রাফটে তাসকিন আহমেদকে দলে নিয়েছে বর্তমান টি-টেনের চ্যাম্পিয়ন দল ডেকান গ্ল্যাডিয়েটরস।

নিলামে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল কিংবা আফিফ হোসেনের মতো তারকা ক্রিকেটাদের প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। এ ছাড়া অবিক্রিত থাকেন- শামীম হোসেন পাটোয়ারি, আল-আমিন হোসেনও।

এর আগে বাংলা টাইগার্স সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে যুক্ত করেছিল।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর