,

বিমানে হকারের পণ্য বিক্রি, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : আমরা বাস, ট্রেনের মতো গণপরিবহনে হকারদের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে দেখি। তারা তীক্ষ্ণ বিপণন দক্ষতার মাধ্যমে জিনিসগুলো বিক্রি করে ফেলেন। কিন্তু বিমানের মধ্যে হাজার হাজার ফুট উচ্চতায় কোনো হকারকে জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় না।

সম্প্রতি বিমানে এক হকারের বিভিন্ন জিনিসপত্র বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে দারুণ মজা পেয়েছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা।

ভিডিওতে দেখা গেছে, বিমানে মাঝ আকাশে যাত্রীদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন এক যুবক। তাকে আপেল ও পাসপোর্টের কভার বিক্রি অনুকরণ করতে দেখা যায়। রীতিমতো হকারদের মতোই ভঙ্গিতে তিনি সেগুলো বিক্রির অভিনয় করতে থাকেন।

প্রথমে বিমানের ভেতরে হকারকে দেখে সবাই অবাক হন। কিন্তু ওই যুবক হকার ছিলেন না। তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে হকার সেজে বিমানের মধ্যেই একটু মজা করছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর