,

রাজধানীতে তরুণীকে রিকশা থেকে ফেলে হত্যার অভিযোগ, বন্ধু গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে রিকশা থেকে পড়ে জিনিয়া ইসলাম (২৭) নামের এক তরুণী মারা গেছেন। তাকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিনিয়ার ঘনিষ্ঠ বন্ধু তানভীর আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তানভীরের সঙ্গে জিনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিছুদিন আগে কোনো কারণে তাদের সম্পর্কের অবনতি হয়। ঘটনার সময় তারা রিকশায় বাগ্‌বিতণ্ডায় জড়ান। এর জের ধরে উত্তেজিত হয়ে জিনিয়াকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলা দিয়েছে তানভীর।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, সোমবার তানভীরের সঙ্গে নিউ মার্কেটে যাচ্ছিলেন। জিনিয়া। পথে ধানমন্ডি এলাকায় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন জিনিয়া। পরে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তানভীরের বিরুদ্ধে হত্যার অভিযোগ মামলা করেছে জিনিয়ার পরিবার। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণের জন্য কিছুটা সময় লাগবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন জিনিয়া। তিনি জিগাতলা এলাকার গাবতলা মসজিদের পাশে একটি মেসে থাকতেন। দুই ভাই–বোনের মধ্যে তিনি ছোট। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। গতকাল সেখানেই জিনিয়ার লাশ দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি