,

বাগদান সারলেন আসিফ আকবরের বড় ছেলে

news-image

বিনোদন প্রতিবেদক : বাগদান সারলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। গত শনিবার দুই পরিবারের ঘনিষ্টজনদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

আজ সোমবার সকালে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস আসিফ লিখেছেন, ‘চলতি ২০২২ সাল আমার জীবনে আবারও ফিরিয়ে এনেছে সফলতার ২০০১ সাল। অনেকদিন পর ফিরে পেয়েছি প্রায় ফ্যাকাশে হয়ে যাওয়া আনন্দগুলো। শরতের ঝকঝকে ত্বকত্বকে রৌদ্রজ্জ্বল নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসছে আমার পরিবার। আমার পাঁচমাস বয়সী মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের বাবা হবার পরপরই বাসায় বেজে উঠল বিয়ের সানাই। আমাদের বড় সন্তান শাফকাত আসিফ রণ’র অ্যানগেজমেন্ট হয়ে গেল ২৪ সেপ্টেম্বর, আলহামদুলিল্লাহ্।’

তিনি আরও লিখেছেন, ‘মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপলগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সঙ্গে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ। আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’

সবশেষে জনপ্রিয় এই শিল্পী লিখেছেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধু হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। সবার দোওয়া চাই, আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। শ্বশুর রূপে আবারও মেয়ের বাবা হয়েছি। স্বার্থক এক জনমে মহান আল্লাহর প্রতি শুধুই কৃতজ্ঞতা জানাই।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না