,

নৌকাডুবিতে মৃ‌ত বেড়ে ৩৯, এখনও নিখোঁজ অর্ধশত

news-image

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ‌্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৩৯ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

বোদা উপ‌জেলার মা‌ড়েয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে স্থা‌পিত জরুরি তথ‌্য ও সহায়তা কে‌ন্দ্রের দা‌য়িত্বরত কর্মকর্তারা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত ২১ নারী, ১১ শিশু এবং সাত পুরুষসহ ৩৯ জনের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে সাত জ‌নের মর‌দেহ ভে‌সে গি‌য়েছিল দিনাজপু‌রের আত্রাই নদী‌তে। সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নৌকাডুবির ঘটনায় রবিবার ২৫ এবং সোমবার দুপুর পযন্ত আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দলের তিনটি ইউনিট।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর