,

ফের ঝুমন দাসের জামিন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ঝুমন দাস আপনের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকালে দ্বিতীয় বারের মতো জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার। এর আগে গত ৪ সেপ্টেম্বর আদালত জামিন নামঞ্জুর করেন।

জানা গেছে, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে গত ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলে রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

ঝুমন দাসের স্ত্রী সুইটি বেগম বলেন, আমরা এর আগেও একবার জামিন চেয়ে পায়নি। তখন আমল গ্রহণকারী আদালত জামিন নামঞ্জুর করেন। তাই আজ জজ আদালতে জামিন চাই। আদালত আজও ফের জামিন নামঞ্জুর করেন। এখন বাকি থাকল উচ্চ আদালত। আমরা সেখানেও যাব।

এ বিষয়ে ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পংকজ কুমার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় দুই দফায় তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। আজ আবার আদালতে জামিন চাইলে সেটাও নামঞ্জুর করেন আদালত। এ সময় অভিযুক্ত ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। জামিন শুনানিকালে কারাগারে ছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর