,

আজ পৃথিবীর কাছাকাছি আসবে বৃহস্পতি

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ পৃথিবীর খুব কাছাকাছি আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

নাসার তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যাবে।

নাসা জানায়, বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখা যাবে।

এর আগে, ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আজ পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে মাত্র ৩৬ কোটি ৭৪ লাখে ১৩ হাজার ৪০৫ মাইল। বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পাবে। খবর: ইউএস টুডে

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর