,

রুশ স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : মধ্য রাশিয়ার এক স্কুলে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। আজ সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির ইজেভস্ক শহরের এক স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এই স্কুলে অন্তত ১ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলছে, হামলার পর ওই হামলাকারী নিজেকে গুলি করে হত্যা করেছে। তবে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। জরুরি কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

রুশ মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিল্ডিংয়ের ভেতরে মানুষজন আতঙ্কিত অবস্থায় ছিল। কিছু ভিডিওতে ক্লাসরুমের ভেতরে রক্ত দেখা গেছে। নিহতের মধ্যে দুই শিক্ষক ও দুই নিরাপত্তা কর্মীও আছে বলে দেশটির কর্মকর্তারা বলেছেন। শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তাদের স্কুলের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি