সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খলনায়ক রূপে সালমান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত ও সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ-বগ’র সিজন-১৬ আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। গতকাল রোববার প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো। যেখানে বলিউড ভাইজান সালমান খানের দেখা মিললো অন্যভাবে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রোমোতে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে ধরা দিয়েছেন সালমান। প্রোমোতে সালমান বলেছেন, ‘মোগাম্বো কখনই খুশি হবে না কারণ এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সঙ্গে খেলা পরিবর্তন হবে, কারণ এখন বিগ বস নিজেও খেলবে।’

এর আগে এক প্রোমোতে সালমানের কণ্ঠে শোনা গিয়েছিলো, ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন। যা থেকেই বোঝা যাচ্ছে অন্য যে কোনবারের তুলনায় এবারের বিগ বস সিজনে টুইস্ট থাকতে চলছে। এবারের সিজনে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকা মানের মতো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া তারকারা অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে।

এছাড়া টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানেরও বিগ বসের অংশ হওয়ার খবর আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলেননি ভারতের বাংলা সিনেমার এই তারকা।