,

চাপ সামলাতে উপভোগ করেন আফিফ

news-image

ক্রীড়া ডেস্ক : পাওয়ার প্লেতেই তিন টপ অর্ডার। বাংলাদেশের স্কোর বোর্ডে ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে যোগ হয় মাত্র ৭৭ রান। সেখান থেকে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন আফিফ হোসেন ধ্রুব। অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের রেকর্ড ৮১ রানের জুটি গড়েন আফিফ।

চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ক্যারিয়ার সেরা ইনিংসে ৫৫ বলে ৭৭ রান করেন এ বাঁহাতি ব্যাটার। তার ব্যাটেই দেড়শ ছাড়ায় বাংলাদেশ। তাই সাত রানের জয়ে ম্যাচসেরার পুরস্কারটারও জিতে নিয়েছেন ২৩ বছর বয়সী আফিফ।

এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা এই আফিফ যেন চাপের মুখে খেলতেই ভালোবাসেন তিনি। যার প্রমাণ অনেকবারই দিয়েছেন। বিশেষ করে ২০১৯ সালে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চাপের মুখে ২৬ বলে ৫২ রান করে দলকে জিতিয়ে নিজের শক্ত মনোবলের পরিচয় দিয়েছিলেন আফিফ। এরপর অনেকবারই দলের বিপদে চওড়া হয়েছে আফিফের ব্যাট।

তিনি নিজেও তা উপভোগ করেন জানিয়ে বলেছেন, ‘সবসময় চাপের মুখে ব্যাটিং করতে ভালো লাগে। আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হওয়ায় ভালো লাগছে। কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকলেও আমাদের ওপর বাড়তি চাপ নেই। আমাদের সবসময় সেরা একাদশই খেলাতে হবে। আশা করি পরের ম্যাচেও আমি রান করতে পারব।’

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফিফ আরও বলেন, ‘শুরুতে উইকেট একটু কঠিন ছিল। বল গ্রিপ হচ্ছিল। টপঅর্ডার ভালো করতে পারিনি, পরের ম্যাচে ইনশাআল্লাহ করবে। এটা সমস্যা না। আমি আর সোহান ভাই ব্যাট করার সময় আস্তে আস্তে উইকেট ভালো হচ্ছিলো দেখে আমরা আরও ভালো ব্যাটিং করতে পেরেছি।’

নিজের পরিকল্পনা জানিয়ে আফিফ বলেন, ‘লক্ষ্য থাকে উইকেট পড়ে গেলেও স্ট্রাইক রোটেট করি আর বাউন্ডারির জন্য করি। আজও ভিন্ন কিছু হয়নি। আজও গেম প্ল্যান অনুযায়ী চেষ্টা করেছি। আমার মনে হয় উইকেট অনুযায়ী শেষদিকে রান ঠিক ছিল।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর