,

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে চার উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার টাইফুন টাইফুন ‘নোরু’ আঘাত করার সময় প্রতি ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো নোরু। ঝড়টি স্থানীয় সময় রোববার রাতে এক কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

বুলাকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কার্যালয়ের পাঁচজন কর্মী সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযান চালানোর সময় আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে।

ঘূর্ণিঝড় নোরুর ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেতে সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ৭৪ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

নোরুর প্রভাবে ভূমিধস, আকস্মিক বন্যা এবং বিপজ্জনক ঝড়ের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কিছু অংশে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়ার কারণে ভাগ্য ভালো যে কম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটা এখনও শেষ হয়নি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এক দিনের ব্যবধানে ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। আবহাওয়ার পূর্বাভাসকারী রব গিল এএফপিকে বলেছেন, এভাবে গতি বাড়ানোর বিষয়টি ‘অভূতপূর্ব’।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর