,

আইরিশদের হারিয়ে বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : নাহিদা আক্তারের ছোড়া শেষ বলটি টোকা দিয়ে দুটি রান নিলেন কেলি। তবে উল্লাসে মেতে উঠল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ফলাফলটা যে আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল। তাই এ রান শুধুই আয়ারল্যান্ডকে হারের ব্যবধান কমিয়েছে। রবিবার রাতে আবুধাবিতে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে তাদেরকে ৭ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জিতল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী দলের। থাইল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করে তারা। তবে অর্জনটা সেখানেই থেমে থাকলো না বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেই দেশে ফিরবে নিগার সুলতানা জ্যোতিরা।

ফারজানা হকের অর্ধশতকের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ পায় ১২০ রানের পুঁজি। এই ব্যাটার ৫৫ বলে ৬১ রানের একটি ইনিংস খেলেন। ৭টি চারে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া রুমানা আহমেদ দুই চারে ২০ বলে ২১ রানের একটি ইনিংস খেলেন। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি।

আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলেনি তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া আর্লেন কেলি ও কারা মুরে দুটি এবং ইমার রিচার্ডসন একটি উইকেট লাভ করেন।

১২১ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আইরিশরা। পাওয়ার প্লেতেই হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটারকে। রোমানা-নাহিদা-মেঘলাদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ১১৩ রানে গিয়ে থামে তারা। সালমা খাতুন এদিন ছিলেন উইকেট শূন্য। তবে রোমানা তিনটি উইকেট শিকার করেছেন। এছাড়া নাহিদা, মেঘলা ও সোহেলি আক্তার নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর