,

দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের প্রত্যাশা জাতিসংঘের

news-image

কূটনৈতিক প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। গতবারের সহিংসতার কথা স্মরণ করিয়ে দিয়ে চলতি বছরের উৎসব নিয়ে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার ঢাকার জাতিসংঘের তথ্য কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, শান্তি দিবস উপলক্ষে রোববার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন গোয়েন লুইস। এ সময় তার সঙ্গে ইউনেস্কোর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সুজান ভিজে এবং জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্দিরে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে যাওয়ার লক্ষ্য হচ্ছে, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা। মন্দির পরিদর্শনের আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। এর পর তিনি মন্দির ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। সেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না