,

বিপিএলের ৭ ফ্র্যাঞ্চাইজির নাম জানাল বিসিবি

news-image

আগামী তিন মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য চূড়ান্ত করা ৭টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি।

অনেক গুঞ্জনের পরও দল নেয়নি অন্যতম সফল দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। বেক্সিমকোর বদলে ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় থাকছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

চট্টগ্রামের দলের মালিকানায় আছে ডেলটা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। শেষ দিকে নাম লেখানো কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে আসন্ন তিন বিপিএলে।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো।

বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান-
ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি