,

আজ ‘গুনজান বিবির পালা’

news-image

বিনোদন প্রতিবেদক : পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।

তিনি বলেন, ‘নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সেই শিল্পের আঙ্গিক প্রায় ৪ মাস পরিশ্রম করে আমাদের পদাতিকের ছেলে-মেয়েরা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে। আমাদের সবার এই এত দিনের পরিশ্রমের মাধ্যমে তুলে আনা কাজটি আপনাদের মনে এতটুকু ভালো লাগার জন্ম দিতে পারে, তাহলে আমাদের সকল চেষ্টা স্বার্থক।’

‘গুনজান বিবির পালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, পুস্প, ইকরাম, সালমান শুভ, আবু নাসেম লিমন, মোহাম্মদ ইমরান খাঁন, শরীফুল ইসলাম, জবা, শোভন, জিয়া, জেনি, রোজা।

নাটকের মঞ্চ পরিকল্পনায় আছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর