,

৯ জন নিহতের ঘটনায় সেই বাসচালক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দন গ্রামের বাসিন্দা। তিনি জোয়ানা পরিবহনের চালক।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ৪ সেপ্টেম্বর রাতে দুই বাসের সংঘর্ষের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজির পর গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর