,

নেপালে সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র নিয়ে যতো কথা

news-image

আন্তর্জাতিক ডেস্কনেপালে সাংবাদিকদের পরিচয় পত্র নিয়ে এর আগে অনেক নেপালির মনেই বেশ ক্ষোভ ছিলো। পরিচিত কোনো মিডিয়া হাউজ থেকে অনুমতি নিয়ে পত্রিকার হকার থেকে মিডিয়া হাউসের পিওন সবাই পেয়ে যাচ্ছিলো সাংবাদিকের পরিচয়পত্র। এমনই অভিযোগ ছিলো সবার। তবে বিগত কয়েক বছরে পরিস্থিতি পুরো বদলে গেছে।
গত দশ বছর ধরে সাংবাদিকদের আইডি কার্ড দেওয়ার ব্যাপারে বেশ কড়াকড়ি করেছে নেপাল সরকার। ফলে ভুগছেন সত্যিকারের সাংবাদিকরাও।
অবশেষে দেশের সব পেশাদার সাংবাদিককে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য বিভাগ সরবরাহ করবে সাংবাদিকদের পরিচয়পত্র।
তবে সেজন্য কিছু বিশেষ নিয়মকানুন পালন করতে হবে সাংবাদিকদের। এই যেমন, টানা পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে বিএ পাস হতে হবে। আবার আইডি কার্ড নেওয়ার জন্য আবেদন জানাতে মিডিয়া হাউজের প্রধানের অনুমোদনপত্রসহ বেতনের বিস্তারিতও জমা দিতে হবে।
নেপালের তথ্য বিভাগ জানিয়েছে, সাংবাদিকদের কার্ড হবে দুই ধরনের, একটি সাধারণ আইডি কার্ড এবং অন্যটি রেড কার্ড।
সাধারণ কার্ড থাকলেই একজন সাংবাদিক সরকারের বড় কোনো আয়োজন বা প্রেস কনফারেন্সে অংশ নেয়ার অনুমতি পাবেন। আর কোনো সাংবাদিক যদি রেড কার্ডধারী হন তাহলে সাংবাদিকদের জন্য সরকার ঘোষিত সব ধরণের সুযোগসুবিধা পাবেন তিনি। অবশ্য সাংবাদিকদের প্রতিবছর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কার্ড নবায়ন করে নিতে হবে।
এতোদিন নেপালে সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা ছিলো খুবই কম। তাইতারা এখনও তাদের সঠিক পরিচিতি, সুযোগ সুবিধা এবং অন্যান্য সরকারি সুবিধার জন্য লড়াই করে যাচ্ছে।
এর আগে নেপাল সরকার সাংবাদিকদের আরো সুযোগ সুবিধা, পারিশ্রমিক এবং কাজের পরিবেশ দেওয়ার জন্য ‘ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাক্ট’ পাস করেছিলো। কিন্তু সেটাও ঠিকমতো কাজে লাগেনি সাংবাদিকদের উন্নয়নে। তাই ক্রমাগত সাংবাদিকরা বৈষম্যের শিকার হতেই থাকে।
অনেক মিডিয়া সাংবাদিকদের অন্যান্য সুযোগ-সুবিধাতো দূরের কথা, ঠিকঠাক বেতনও দিতো না। সেদিক থেকে অবশ্য সরকারি রেডিও, টিভি বা পত্রিকায় কাজ করা সাংবাদিকরা খানিকটা লাভবান ছিলেন। লেখক : নেপালী সাংবাদিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ