সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে যোগ না দিতে দেশ ছাড়ছেন রাশিয়ানরা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর থেকে রাশিয়ার নাগরিকরা দেশ ছাড়তে শুরু করেছেন। রাশিয়া ছাড়তে অনেকে জর্জিয়া সীমান্তে জড়ো হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া সীমান্তে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ি জমেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্তে গাড়ির জটলা প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের আরেকটি দল জানিয়েছে, জর্জিয়া সীমান্ত পাড়ি দিতে তাদের প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জর্জিয়া সীমান্ত দিয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ দেশ ছেড়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ লোকজনের দেশ ছেড়ে পালানোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ নাগরিক বিবিসিকে বলেন, তিনি পাসপোর্ট সঙ্গে নিয়ে সীমান্তের দিকে রওনা দিয়েছেন। সঙ্গে তিনি কিছু নেননি।

গত বুধবার ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ওই ব্যক্তি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি এমন একটি দলের মধ্যে পড়েছিলেন যাদের যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হতে পারে।

এদিকে পুতিনের ঘোষণার পর এ সিদ্ধান্তের বিরোধিতায় রাশিয়ায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে এক হাজারের বেশি রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভের সময় মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ শহর থেকে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান