,

সাফজয়ী ঋতুপর্ণার কপালে তিন সেলাই

news-image

ক্রীড়া প্রতিবেদক : ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে চোট পেয়েছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। তার কপালে তিনটি সেলাই লেগেছে। তবে সুস্থ আছেন ঋতুপর্ণা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী ইমরান বলেন, বনানীতে পদচারী সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ছাদখোলা বাসে থাকা ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর খোঁচা লাগে। এতে তার কপাল কেটে রক্ত বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে ঋতুপর্ণাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।

ইমরান আরও বলেন, কপালে সেলাইয়ের পর আর কোনো সমস্যা না থাকায় ঋতুপর্ণাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। পরে তিনি অ্যাম্বুলেন্সে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা দেন।

সাফ জয়ের পর আজ বেলা ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামে নারী দল। বিমানবন্দরে তাদের গলায় ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। তাদের বিমানবন্দরে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও বিশৃঙ্খলার কারণে সেটি বাতিল করতে বাধ্য হয় বাফুফে।

সেখান থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছেছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না