,

সাফজয়ীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবেন সালাম মুর্শেদীর স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সাফজয়ী ফুটবল টিমের নারীদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সালাম মুর্শেদীর স্ত্রী শারমিন সালাম। আজ বুধবার বিকেলে বাফুফে প্রাঙ্গণে সালাম মুর্শেদী এ তথ্য জানান।

সাবেক ফুটবলার সালাম মুর্শেদী বলেন, ‘নারী দলের বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আজ তারা ফিরে এসেছে, সারা দেশ উচ্ছ্বসিত। এটা দেখে আমার সহধর্মিণী শারমিন সালাম তার পক্ষ থেকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।’

এর আগে, সাফজয়ী বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান। আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের বরণ করতে গিয়ে এই ঘোষণা দেন তিনি। একাধারে তিনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি ও তমা গ্রুপেরও চেয়ারম্যান। তিনি ঘোষণা দেন, এই পুরস্কার তমা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে।

এই টিমের জন্য পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। পুরস্কারের ঘোষণা দিয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না